‘মিস ইউনিভার্স ২০২৪’ বিজয়ী হলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। শনিবার (১৬ নভেম্বর) রাতে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয় এই সৌন্দর্য প্রতিযোগিতার ৭৩তম আসর। এতে ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের মুকুট ছিনিয়ে নেন ২১ বছর বয়সি ভিক্টোরিয়া। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।
সিএনন এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।
চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পেয়েছে নেতৃত্বের গুণাবলি ও মনোবলের দৃঢ়তা। ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, কেউ যদি তাকে মূল্যায়ন না করেন, তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন? জবাবে ভিক্টোরিয়া বলেন, ‘আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।