সকল মেনু

যুবা ক্রিকেটারদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

দুবাইয়ে কাল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। যুবা ক্রিকেটারদের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তারা ভারতকে হারিয়েছে ৫৯ রানে।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে যুব হকি এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব হকি দলের এই সাফল্যে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top