আরও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বাংলাদেশের সর্বাধিক করপোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ড তার দখলে।
জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলার সূচনা হলো নায়িকার।
এ ব্যাপারে মিম বলেন, আমাদের ওপর মানুষের বিশ্বাস অগাধ। তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা শুরু করি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। গহনা শিল্পে কমনীয়তা এবং পরিশীলিতার পুনর্নির্ধারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা হয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।