সকল মেনু

পুলিশের মাথা ফাটানোর ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩

আবু আবদুল্লাহ  ( ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরির উসকানিতেই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরিকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)।

ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করে শনিবার (১৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top