আবু আব্দুল্লাহ ( ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) :
১০ কেজি গাজা একটি মিনি পিক আপ সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানাযায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশে আশুগঞ্জ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন। এসআই গাজী রবিউল ইসলাম ফোর্সসহ আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ১০০ গজ পূর্ব পাশ থেকে সেলিম (৫০) ও ইয়াসিন (২৮)কে গ্রেফতার করে।
এ সময় তাদের ব্যবহারিত একটি মিনি পিকআপ ও দশ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সেলিমের পিতা নাম আব্দুল হক । মাতার নাম মোসাম্মৎ রিজিয়া বেগম। সাং আলমপুর। থানা মংলা বাজার। জেলা সিলেট। ইয়াসিনের পিতা মৃত আব্দুল বারেক মাতা তাহমিনা সাংদিঘীরপাড়। থানা গফরগাঁও। জেলা ময়মনসিংহ। এ ব্যাপারে থানায় মামলা রুজু প্রক্রিয়া দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।