দুর্নীতি মুক্ত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সাংবাদিকতা করতে হবে,মৌলিক সংবাদ সংগ্রহ করে তা প্রকাশনা উপযোগী করে ছাপানোর দায়িত্বই একজন সাংবাদিকের বলে অভিমত ব্যক্ত করেছেন দেশ বরেণ্য কথা সাহিত্যিক ও দেশের অন্যতম দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল।
শুক্রবার ১০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত অনলাইন সংবাদপত্র সময় কণ্ঠের প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দেশ বরেণ্য এ কথা সাহিত্যিক বলেন, এখন অনলাইন সংবাদপত্রই সারা বিশ্বের প্রায় ১৯৮ টি দেশের সাথে সংযুক্ত থাকতে পারছে। প্রিন্ট ভার্সন সংবাদপত্র সেটা পারছে না। তাই সততা ও নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ করে তা প্রকাশে সারাদেশ থেকে আগত সময়কন্ঠ মফস্বল সংবাদ কর্মীদের আহ্বান জানান৷ এরপর তিনি সময়কণ্ঠ পরিবার ও সারাদেশ থেকে আগত প্রতিনিধিদের শুভকামনা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সময়কণ্ঠ সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল করিম সারা দেশ থেকে প্রতিনিধি ও সম্মাননা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ও সিনিয়র সাংবাদিকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক ফরিদ আহমদ দুলাল উপস্থিত সময়কণ্ঠের পরিবার, প্রধান অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সময়কন্ঠের নিবার্হী সম্পাদক একে আজাদ সানি, সংবাদ প্রকাশ’র বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, যুগান্তর সিটি এডিটর মিজান মালিক, দৈনিক ইনকিলাব এর সরকারী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সময়কন্ঠের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আন্ড্রিয়াস আনোয়ার, বিজনেস কনসালটেন্ট স্বরুপ সাহা, সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান. ভোরের কাগজর প্রধান প্রতিবেদক খোন্দকার কাওসার হোসেন , অনলাইন ইনচার্জ মিজানুর রহমান সোহেল,প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার,ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার জীবন ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন. দেশের স্বনামধন্য মিডিয়াব্যক্তিত্ব। শোবিজের তারকাসহ বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা কামাল সম্মাননা প্রাপ্তদের স্মারক প্রদান করেন।
সম্মাননা পেয়েছেন- মির্জা রকিবুল হাসান (মিঠু) ব্যবস্থাপনা পরিচালক রয়েল ব্লু এডভেটাইজিং, ওসমান মৃধা (সিআইপি) ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাত ডেভেলপার্স অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, ফাহাদ খন্দকার প্রোপাইটর ইস্টার্ন আইটি উদোক্তাদের মধ্যে সম্মানা পেয়েছেন- মিষ্টি মাতবর ব্যবস্থাপনা পরিচালক মাতবর গ্রুপ, মোহনা ইতি কন্ঠশিল্পী, নাদিরা মুক্তা ব্যবসায়ী, অন্তর হাসান ব্যবস্থাপনা পরিচালক অন্তর মাল্টিমিডিয়া. এম কে মোশাররফ সিনে ফটোগ্রাফার, আরিফুর জামান আরিফ পরিচালক নেগেটিভ ফিল্মস্. লাকি ইসলাম স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট, ব্লু রোজ মেকওভার, সাইফুল বারী ফাউন্ডার ও সিইও মাই ওভারটাইম বিডি, মনিপুর ক্লাব. মেহেদী হাসান কো-ফাউন্ডার সতেজ আইটি।
থিমসং এর জন্য সম্মাননা পেয়েছেন- সংগীতপরিচালক ও কন্ঠশিল্পী রিয়েল আশিক।সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী।
মনজ্ঞসংস্কৃতিক অনুষ্ঠানর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংগীত পরিবেশন করেন কিশোর পলাশ, খালেদ মুন্না, পূর্ণ মিলন, মোহনা ইতি, রিয়া খান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।