সকল মেনু

আশুগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। আজ ১৯ জানুয়ারি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জনাব হাজী মুহাম্মদ আজাদুর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সহ-সভাপতি জনাব আলমগীর কবির,থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেন জয়।

প্রধান অতিথির বক্তৃতায় শাজাহান সিরাজ বলেন জিয়াউর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। শেখ মুজিব পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিল। জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দেন এবং সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন আপনি অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।দেশের মানুষ অনেক কষ্টে আছে নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো কঠিন হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেন জয়, জনাব আলমগীর কবির,মোঃ মুসা মিয়া, নোয়াবআলী মুন্সি,আবু আব্দুল্লাহ, মোঃ সেলিম মিয়া, আকরামুল শিকদার, আমিনুল মাস্টার,মীর সুমন প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top