সকল মেনু

আমিনবাজারে সরকারি নির্দেশনা অবমাননা করে চলছে ১৯টি সিসা তৈরির কারখানা

সাভার প্রতিনিধি:
রাজধানী ঢাকার সাভার উপজেলার আমিনবাজার ভাঙ্গা লোহার ব্রিজ সংলগ্ন অবৈধ ইট ভাটার ভিতরের পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সীসা তৈরির ২০ টি কারখানা গত ৫ নভেম্বর ২০২৪ ইং বাংলাদেশ সেনাবাহিনী ও সাভার উপজেলা প্রশাসন উচ্ছেদ করেছিল।

কিন্তু সরকারি  নির্দেশনা অবমাননা করে আমিনবাজার ভাঙ্গা লোহার ব্রিজ হইতে চার নং ডাইবেশন ও পাঁচ নং ডাইবেশন এবং রিকু পাম্পের গলি থেকে ভিতরে নদীর তীরে পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে ২১ টি অবৈধ সিসা তৈরির কারখানা পুনরায় চালু করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত (১২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওানুল ইসলাম অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে দুইটি কারখানার মালামাল জব্দ করে।

কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে ১৯ টি সীসা তৈরির কারখানা এখনো চালু রয়েছে। হুমকির মুখে আমিনবাজার হেমায়েতপুর এলাকার প্রাকৃতিক পরিবেশ।এই অবৈধ সিসা তৈরির কারখানাগুলোর মালিকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করে বলেন প্রতিদিন রাত ৮.০০ টা হইতে এই অবৈধ সিসা তৈরির কারখানায় ব্যাটারির প্লেট কাঠ কয়লার আগুনে জ্বালিয়ে ভোর ৬.০০ টা পর্যন্ত সীসা তৈরি করা হয়।অ্যাসিডের ঝাঁজালো কালো ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অথবা কোনো কাগজপত্র আছে কিনা কারখানার মালিকদের সমন্বায়ক এনামুল হক এর নিকট গণমাধ্যম কর্মীরা চাইলে তিনি বলেন, ‘আমাদের কোনো কাগজপত্র নেই, পরিবেশ অধিদপ্তর ঝামেলা করে কিন্তু স্থানীয় সবাইকে ম্যানেজ করেই কারখানা চালাই।’

এলাকার সচেতন মহল অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সিসা তৈরির কারখানাগুলো উচ্ছেদ করতে মাননীয় পরিবেশ উপদেষ্টা, ঢাকা বিভাগীয় কমিশনার,পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ঢাকা, সাভার উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

/এনএ/

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top