সকল মেনু

টঙ্গীবাড়িতে তারুণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ধীপুর

অনিক শেখ, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ)

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তারুণ্যের উৎসবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ধীপুর ইউনিয়ন বনাম আব্দুল্লাহপুর ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলায় আব্দুল্লাহপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক ধীপুর ইউনিয়ন।

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. আক্তার হোসেন মোল্লা, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ুন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো: মুর্তজা হোসেন, ধীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. ফরহাদ হোসেন, সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়া, ইউপি সদস্য মাকসুদুর রহমান শরীফ, মো: মোস্তফা, মহিলা ইউপি সদস্য রাশেদা আক্তার কাকলি, টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহিন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান, আবু বক্কর, মো: আজিম প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top