গ্রাহকদের হাতে উচ্চ গুণগত মানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি আরো উন্নত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে বদ্ধপরিকর দেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন।
এরই ধারাবাহিকতায় পণ্যের মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই ইনভার্টার এসির পিসিবিতে এত দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি দিচ্ছে। সেইসঙ্গে থাকছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি, ৩ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, ১ বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা। ক্রেতারা চলতি বছরের ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা পাচ্ছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসির বিক্রয়োত্তর সেবায় এসব সুবিধা ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ডেপুটি সিবিও সুদ্বীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ সার্ভিস অফিসার মো. নিয়ামুল হক, ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম এবং ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ অর্জনের পর বাজারজাত করা হয়। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী ওয়ালটন এসির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ সার্ভিস ইঞ্জিনিয়ার দ্বারা প্রতি ১০০ দিন পর পর এসির গ্রাহকদের দেওয়া হচ্ছে ফ্রি ক্লিনিং সার্ভিস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।