মিনহাজ উদ্দিন, আশুগঞ্জ প্রতিনিধি :
আজ ১৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এস আই মোহাম্মদ ইসাহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজার পূর্ব পাশে রাস্তার উপর একটি যাত্রীবাহী বাস এনা পরিবহণে তল্লাশি কালে আসামি সুজন মুন্ডা( ২৩),অভি সাঁওতাল (২৫), তপন সাঁওতাল (২০), এর হেফাজত হতে মোট ১২ কেজি গাজা উদ্ধারপূর্বক তিন আসামিকে আটক করেন।
আসামি সুজন মুন্ডা , পিতা শ্যামলাল, অভি সাঁওতাল , পিতা মঙ্গল সাঁওতাল, তপন সাঁওতাল এর পিতা সমরা সাঁওতাল, সবাই সুরমা চা বাগান, রেঙ্গুটিলা, থানা মাধবপুর জেলা হবিগঞ্জ এর বাসিন্দা।
উল্লেখ্য গতকাল ১৮ ফেব্রুয়ারি আশুগঞ্জ থানার বিভিন্ন অভিযানে আরো ৩০ কেজি গাজা সহ পাঁচজনকে আটক করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।