কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় জনতা বহুমুখী সমবায় সমিতি লি. এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে কলমাকান্দা সরকারি কলেজ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. শাহীন মিয়া তালুকদার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. মিল্টন মিয়া রিপন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফেরদৌস আলমগীর ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানমুন বহুমুখী সমবায় সমিতির ম্যানেজার ধনঞ্জয় সরকার, শতদল বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান মনির, ম্যানেজার রিনা আক্তার,জনতা বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা তালুকদার প্রমুখ।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথি বলেন জনতা বহুমুখী সমবায় সমিতি কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ সমিতি গুলোর মধ্যে একটি,এই ধারা ঠিক রাখতে হলে আপনাদের নিয়মিত শেয়ার, সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে হবে, নতুন নতুন প্রকল্প প্রণয়ন করতে হবে। বিশেষ অতিথিগণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,তারা বলেন সমিতির টেকসই ও উন্নয়নের জন্য সকলকেই এক হয়ে কাজ করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।