সকল মেনু

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জানা গেছে, কক্সবাজারের সমিতি পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।

তবে ঠিক কখন এ হামলা হয়েছে এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top