সকল মেনু

রমজানে বাজার অস্থিতিশীল করলে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।

রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনস ঘুরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে। অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।

রোজার মাসে দুই নারীর ওপর হামলার ঘটনায় তিনি বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো।

এছাড়াও রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top