সকল মেনু

নিরাপদ খাদ্য আইনে ৩ প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:
শনিবার আরিফুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর
নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

এ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ০২ লক্ষ টাকা অর্থ দণ্ড, গাংচিল রেস্তোরাঁকে লেভেল বিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি এবং পণ্য ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার দায়ে ০১ লক্ষ টাকা অর্থদণ্ড, গৌর গোবিন্দ সুইটস কেবিনকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রং ব্যবহার ও পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার দায়ে ০১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয় । বিচারিক কাজে সহযোগিতায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top