সকল মেনু

কলমাকান্দায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ মার্চ) উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ দেশ-জাতির কল্যাণ, ২৪ শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আগামীর গণতান্ত্রিক আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৮ টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব মুহূর্তে দেশের সার্বিক কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top