সকল মেনু

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে “No School Until Genocide Stop in Gaza” স্লোগানকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বিকেলে কলমাকান্দা উপজেলার সদরের থানা মোড়ে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে এই বর্বরতার অবসান ঘটানোর জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আলী ওসমান ও সঞ্চালনা করেন উপজেলা হেফাজতে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মোসলেম উদ্দিন, সহ-সভাপতি মুফতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি হাফেজ আমিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদী,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইনবিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী, প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গাজার শিশুদের কান্না আর নিরীহ মানুষের রক্তপাত বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো”

বিক্ষোভ সমাবেশ শুরু আগে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করা হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক সাধারণ জনগণ, আলেম-ওলামাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এই কর্মসূচি শুধু গাজাবাসীর পাশে দাঁড়ানোরই বার্তা দেয়নি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top