সকল মেনু

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আজ শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শান্ত বলেন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।

তিনি আরও বলেন, এটা কোনো ব্যক্তিগত কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে।ড্রেসিংরুমে তিনজন অধিনায়ক থাকা উচিত না।

এর আগে ২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্ব পান শান্ত। বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। পরে টি–টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় লিটন দাসকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাকে না জানিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top