সকল মেনু

গোপালগঞ্জে আরও ২০ জন গ্রেফতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে। গত ১২ ঘণ্টায় জেলাব্যাপী যৌথ বাহিনীর অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

বুধবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। তবে, আজ সকাল ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবার বলবৎ থাকবে কারফিউ। এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top