সকল মেনু

গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে আপত্তি সংবাদকর্মীদের, নীতিমালা সংশোধনের প্রস্তাব

গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সংবাদকর্মীরা। সেইসাথে, লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাবও দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যম নীতিমালা পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি- আরএফইডি’র মতবিনিময়ে বিষয়টি তুলে ধরা হয়েছে।

সাংবাদিকরা বলেন, এই নীতিমালা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। এ সময়, নীতিমালা সংশোধনে কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন তারা।

অপরদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনসহ কেউই আস্থার সংকটের বাইরে না। এটা জাতীয় সংকট। এই সংকট কাটাতে কমিশন এবং গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। এ সময়, সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার ইসি তাই করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top