রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দলটি সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবিরকে।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন দলটির দফতর সম্পাদক ও আরবি বিভাগের একই সেশনের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এই প্যানেল ঘোষণা করেন।
ছাত্রদল মনোনীত এই প্যানেলে অন্যান্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক এআর রাফি খান, সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) এবং সদস্য মিনারুল ইসলাম মেঘকে মনোনয়ন দেওয়া হয়েছে। সদস্য পদে মনোনীত হয়েছেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।
আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করলো ছাত্রদল। রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের প্যানেলও চূড়ান্ত করেছে দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।