সকল মেনু

‘অনিশ্চয়তা কাটিয়ে’ প্রথম নারী প্রধানমন্ত্রী পেল নেপাল, সুশীল কার্কির শপথ

রাজনৈতিক অনিশ্চয়তা ও শূন্যতা কাটিয়ে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল স্থানীয় সময় রাতে সাড়ে ৮টার দিকে সুশীলা কার্কিকে শপথ পড়ান। নেপালের সংবিধানের ৮০ অনুচ্ছেদের অধীনে তিনি শপথ গ্রহণ করেন।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার্কির শপথ গ্রহণের মধ্য দিয়ে কয়েক দিনের জল্পনা-কল্পনা ও আড়ালের রাজনৈতিক আলোচনার অবসান ঘটিয়ে নেপালে প্রথমবারের মতো একজন নারী সরকারপ্রধানের পদে বসলেন। তার দায়িত্ব গ্রহণে রাজনৈতিক অনিশ্চয়তা ও শূন্যতা কাটিয়ে নতুন দিশা পেল তারুণ্যের আকাঙ্ক্ষার দেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top