সকল মেনু

খাগড়াছড়িতে ইউপিডিএফের স‌ঙ্গে সেনাবা‌হিনীর গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়িতে সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে অভিযানের সময় ইউপিডিএফ বা‌হিনীর স‌ঙ্গে সেনাবা‌হিনীর গু‌লি‌বিনিময় হ‌য়ে‌ছে। এ সময় সন্ত্রাসীরা পা‌লি‌য়ে গে‌লেও ঘটনাস্থল থে‌কে অস্ত্র, গোলাবারুদসহ আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়ে‌ছে।

শ‌নিবার (২০ সেপ্টেম্বর) সকা‌লে জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টেছে ব‌লে জানি‌য়ে‌ছে আন্তবা‌হিনী জনসং‌যোগ প‌রিদপ্তর (আইএস‌পিআর)।

সংস্থা‌টি জানায়, পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসাবে শ‌নিবার সকালে টহল দল এলাকার ইউপিডিএফের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের অবস্থান শনাক্ত ক‌রে অভিযান চালায় সেনা সদস‌্যরা। এ সময় তার বাড়িতে তল্লাশি শুরু কর‌লে এলাকায় উৎ‌পে‌তে থাকা ইউপিডিএফের ১৫-২০ জনের একটি সশস্ত্র দলের সাথে গুলি বিনিময় হয়। একপর্যা‌য়ে সেনা সদস‌্যদের স‌ঙ্গে টিক‌তে না পে‌রে দুর্গমতার সু‌যো‌গে সশস্ত্র দলটি পা‌লি‌য়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top