ভারতের তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় আহত ৫০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
থালাপতি বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে। অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে প্রচারণার বাস থেকে তিনি পানির বোতল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।