সকল মেনু

সেই কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির সেই কিশোরীর ধর্ষণের আলামত পাওয়া যায়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তি‌নি ব‌লে‌ছেন, ‘‘যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম হয়েছে, মেডিকেল রিপোর্টে সে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। পাহাড়ের সাধারণ জনগণের সহযোগিতায় এ ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’’

রবিবার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে, যা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে আমাদের প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি দেওয়ার মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে।’’

তিনি বলেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটিসহ সবার সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে আমরা সক্ষম হয়েছি।’’

বৈঠ‌কের আলোচ‌্য সূ‌চি জা‌নি‌য়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আজ‌কের কোর সভায় সা‌র্বিক আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে। পার্বত‌্য চট্টগ্রা‌মের বর্তমান প‌রি‌স্থি‌তি ও পূজা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। রাকসু ও চাকসু এবং আসন্ন জাতীয় নির্বাচন নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। মাদক নি‌য়েও আলোচনা হ‌য়ে‌ছে।’’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top