সকল মেনু

বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রামে বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুর ঘটনায়, হাটহাজারী এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হাটহাজারী মাদ্রাসা ও কলেজ রোড এলাকার সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম, মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেয় তারা। পরে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৪ ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় হেফাজত নেতাকর্মীরা।

উল্লেখ্য, গতকাল বিকেলে রাউজান থেকে মোটরসাইকেলে হাটহাজারী যাওয়ার সময়, বাস চাপায় মারা যান সোহেল চৌধুরী। ঘটনার পর ঘাতক বাস জব্দ ও চালককে আটক করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top