২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ এর হার কমেছে। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।
এবার ঢাকা বোর্ডে ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এবার মাদ্রাসা বোর্ডে ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এই দুই বোর্ডেও গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।