ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ অভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন।
তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে। একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪ কে ভুলতে পারবে না, তেমনি ৭১ কেও ভোলা যাবে না।
বিএনপির এই নেতা বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করা করেছিল তাদের সাথে এদেশের মানুষ আপস করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।