পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। নেটিজেনরা প্রাণী হত্যার সঙ্গে জড়িতের বিচার দাবি করছেন। পাশাপাশি কয়েকজন তারকা অভিনয়শিল্পীও এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। এদের মধ্যে রয়েছেন জয়া আহসান, সাবিলা নূর ও নিলয় আলমগীর।
সাবিলা নূরও প্রাণীকুলের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।