সকল মেনু

ফ্লোরিডার সড়ক থেকে আটক বিশাল কুমির

ফ্লোরিডার সরসোটা কাউন্টির একটি আবাসিক এলাকায় সড়কের মাঝখান থেকে ১৪ ফুট লম্বা এবং প্রায় ৬০০ পাউন্ড ওজনের কুমির উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে কুমিরটি একটি বাড়ির দরজার সামনে বিশ্রাম নিচ্ছিল। পরে ভুলক্রমে পাশের বাড়ির নিরাপত্তা এলার্ম বাজিয়ে দেয় এবং সড়কের মাঝখানে চলে এসে ব্যাপক যানজট সৃষ্টি করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্তত ৭ জন পুলিশ। বিশালাকৃতির কুমিরটির সঙ্গে ধস্তাধস্তি শেষে তারা তাকে নিরাপদে আটক করতে সক্ষম হয়। পরে কুমিরটিকে প্রানী সংগ্রহশালায় পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top