ইসরায়েলের রাজধানী তেলআবিবের হাবিমা স্কোয়ারে শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে হাজারো সরকারিবিরোধী বিক্ষোভকারী সমবেত হন। বিক্ষোভকারীদের অভিযোগ, ৭ অক্টোবরের হামলার পরবর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
আন্দোলনকারীদের দাবি, নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চাইছেন নেতানিয়াহু। এটি করা হলে তদন্ত সুষ্ঠু হবে না বলে মত ইসলায়েলিদের।
বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন স্বতন্ত্র কর্মী দল। এছাড়াও সরকারের বিচারব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টা ও অন্যান্য পুরনো রাজনৈতিক ইস্যুও বিক্ষোভে তুলে ধরা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।