সকল মেনু

নতুন বছরেই মুক্তি পাচ্ছে ‘সঙ্গী’

শুটিং শেষে মুক্তির প্রস্তুতিতে প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্-এর নতুন চলচ্চিত্র ‘সঙ্গী’। সিনেমাটি পরিচালনা করছেন বড়ুয়া মনোজিত ধীমন। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন এই প্রযোজক ও অভিনেতা। ‘সঙ্গী’তে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানান। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ শ্রাবণ।

মুভির গল্পে দেখা যাবে একটা ছেলে কীভাবে মাস্তান হয়। এই ছেলেটির প্রেম, মুক্তি এবং পারিবারিক বন্ধন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বীর, উম্মে হাবিবা ও কানিজ ফাতেমা সূচি, বড়ুয়া মনোজিত ধীমন, স্বর্ণা বিশ্বাস, সুমন শাহ প্রমুখ।

বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘ছবিতে আমাকে দর্শক অনেক রূপে দেখতে পারবেন। ছবির গল্পটাও দারুণ। ঢাকার বিভিন্ন মনোরম শুটিং স্পটে এর গান ও দৃশ্যের শুটিং করেছি। সব মিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। আমি খুবই আশাবাদী ছবিটি নিয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে সিনেমার কাজ শেষ করেছি। এখন কিছু সাউন্ড ও কালার কারেকশনের কাজ বাকি রয়েছে। আমরা শুটিংয়ের ফাঁকে এডিটিংয়ের কাজ এগিয়ে রেখেছিলাম। যে কারণে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। সিনেমাটি আগামী জানুয়ারির শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top