ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে করে বন্ধ হয়ে গেছে এই সড়কের যানচলাচল।
শিক্ষার্থীরা জানান, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। সেজন্য আগে থেকেই প্রতিবাদ জানাচ্ছে তারা। যতক্ষণ পর্যন্ত না এই পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।