শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র। যেখানে বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন আর্জেন্টাইন কোচ স্কালোনি। তবে ট্রফি স্পর্শ করতে গ্লাভস পরতে বলা হয়। কিন্তু চ্যাম্পিয়ন কোচ হিসেবে তার খালি হাতে সোনালি ট্রফি ধরার অধিকার রয়েছে। খবর, রয়টার্সের।
তাই এই বিব্রতকর ঘটনার জন্য আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে ক্ষমা চাইলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনো বলেন, ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি জানতাম না। পরে স্কালোনির হাতে ট্রফি দিয়ে বলেন, ‘অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারবেন। আমি সত্যিই জানতাম না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।