ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চূড়ান্ত নিলামে জায়গা করে নিয়েছে ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে এই তালিকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম।
তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।
আসন্ন আইপিএলকে সামনে রেখে স্থানীয় ও বিদেশি ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। এরইমধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।