সকল মেনু

মিয়ানমারে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ অঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। স্থানীয় সহায়তা কর্মী ওয়াই হুন অং এ তথ্য জানিয়েছেন। হামলাটি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটেছে। এদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল।

হামলায় আহত ও নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ মানুষ ও কর্মীরা রয়েছেন। হাসপাতালে কমপক্ষে ২০টি মৃতদেহও দেখা গেছে। এই বিমান হামলা সামরিক শাসনের অধীনে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে সংঘটিত হলো।

মিয়ানমারে সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে ধর্মীয় উৎসবে বিমান বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন এবং ৪৫ জন আহত হন।

জাতিসংঘ এ ধরনের অবিচ্ছিন্ন হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। সকলপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top