আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের।
বুধবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন।
ওয়াশিংটনের দাবি, মাদক পাচার করছিল নৌযানটি। আরও দাবি করা হয়েছে, মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে।
এর আগে, গত মঙ্গলবারও (১৬ ডিসেম্বর) একই স্থানে তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত ৮ জন নিহত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।