যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল ও শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানেই তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।