‘সব প্লাস্টিকের পুতুল’, ‘আমারে উড়াইয়া দিও’, ‘আমরা হয়তো’, ‘শহরের দুইটা গান’, ‘পথের গান’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা পেয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও তার নামডাক আছে। এবার নিজের পরিচালিত প্রথম সিনেমা নিয়ে আসছেন তিনি। নাম ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
ছবিটি গত ডিসেম্বরে মুক্তি পাবার কথা ছিল। কিন্তু পরে ঘোষণা করা হয় নতুন তারিখ। আগামী ১৬ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
এ সিনেমায় যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার নানা অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। সেই সূত্র ধরে সিনেমায় উঠে এসেছে দেশভাগ, স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম, দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াই পেরিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট।
প্রথম সিনেমা প্রসঙ্গে আহমেদ হাসান সানি বলেন, এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছি। বিজ্ঞাপনচিত্র বানিয়েছি। কিন্তু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তো কিছুটা কষ্টের, কিছুটা উত্তেজনার। প্রথম কষ্টের পথটা যেহেতু পাড়ি দেয়া হয়েছে। তাই বলা যায়, এটা এখন স্বস্তিরও বটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।