তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে টানা ১২ দিনের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশজুড়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। দেশটির বেশ কিছু স্থানে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যহত বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, বৃহস্পতিবার ১২ দিনে গড়িয়েছে ইরানের সহিংস বিক্ষোভ। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া আন্দোলনটিতে এ পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিক্ষোভ ছড়িয়েছে ৩১টি প্রদেশেরই প্রায় সাড়ে ৩শ’ স্থানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।