সকল মেনু

ইপিএলে ম্যানচেস্টার ডার্বি, মাঠে নামবে চেলসি-লিভারপুলও

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ ম্যানচেস্টার ডার্বি। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ওল্ড ট্র্যাফোর্ডে সিটিজেনদের আতিথ্য দেবে ইউনাইটেড। লিগের অন্য ম্যাচে রাত ৯টায় লড়বে লিভারপুল-বার্নলি, চেলসি-ব্রেন্টফোর্ড। আর রাত সাড়ে ১১টায় আর্সেনাল আতিথ্য নেবে নটিংহ্যামের।

মূলত, শক্তি আর ফর্ম দুই মানদণ্ডেই ম্যানচেস্টার ডার্বিতে ফেভারিট ম্যানসিটি। যেখানে পয়েন্ট টেবিলের দুই নম্বরে সিটিজেনরা, সেখানে ম্যান ইউ’র অবস্থান ৭ নম্বরে। শিরোপা লড়াইয়ের রেসে আর্সেনালের সাথে টিকে থাকতে এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট চান পেপ গার্দিওলা।

মিডফিল্ডে রদ্রির প্রত্যাবর্তন আর হ্যালান্ডের দুর্দান্ত ফর্ম সিটির বড় শক্তি। তবে ইনজুরি সমস্যার কারণে সিটির রক্ষণে তৈরি হয়েছে দুর্বলতা। রুবেন দিয়াজ, জন স্টোনস ও জেস্কো ভার্দিওল মাঠের বাইরে। সেই সমস্যাটা কাজে লাগাতে পারলেই ম্যান ইউ’র পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেই সাথে থাকবে ওল্ড ট্রাফোর্ডের দর্শক সমর্থন।

উল্লেখ্য, সবশেষ ১০ ডার্বির ৮টিতেই জয় পেয়েছে সিটি। চলতি সিজনে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ম্যানসিটি। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ম স্থানে ম্যান ইউনাইটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top