সকল মেনু

সপ্তাহের ব্যবধানে মূলধন বাড়ল ৯৫৮৮ কোটি

দেশের পুঁজিবাজারে জাতীয় নির্বাচনের একটা প্রভাব সবসময় থাকে। নির্বাচন ঘিরে তৈরি হয় প্রত্যাশা। সেই প্রত্যাশায় ভর করে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ করেন অনেকে। পুরোনো বিনিয়োগকারীরাও নতুন বিনিয়োগ নিয়ে আসেন। এ ছাড়া নির্বাচনের পর দাম বাড়বে এই আশায় শেয়ারবাজারে ‘বাই-সেল’ সার্কেল সক্রিয় থাকে। ফলে শেয়ারের দামেও এর ইতিবাচক প্রভাব দেখা যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একইভাবে শেয়ারবাজারে ‘ইতিবাচক’ ধারা শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি ১০ লাখ টাকা।

শেয়ারবাজারের গত এক সপ্তাহের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩ পয়েন্টে। বড় মূলধনি কোম্পানির সূচক ডিএসই-৩০ বেড়েছে দশমিক ৭৭ শতাংশ, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ২ হাজার ১ পয়েন্টে। শরিয়াহ সূচক বেড়েছে তুলনামূলক বেশি ৩ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচকের অবস্থান ১ হাজার ৭২ পয়েন্টে। এসএমই খাতের সূচক ডিএসএমইএক্স দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ পয়েন্টে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top