ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে, যা শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
গতকাল রাজধানী ছেড়েছেন অনেকে। আজও ঢাকা ছাড়ছেন বহু নগরবাসী। যাচ্ছেন ভোট দিতে নিজ নিজ এলাকায়। তবে যানবাহন কম থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন অনেকে।
বাস টার্মিনালগুলোয় সকাল থেকেই দেখা গেছে যাত্রীদের চাপ। মঙ্গলবার উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই যেতে পারেনি গন্তব্যে। তারাও আজ চেষ্টা করছে বাড়ি ফেরার।
যাত্রীরা বলছেন, বাস স্টেশনে গাড়ি থাকলেও তা তুলনামূলক কম। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন স্থানে সড়কের পাশে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। পায়ে হেঁটেও রওনা দিয়েছেন অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।