কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি চায়ের দোকানের পেছন থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কেন্দ্রের পাশে একটি ফসলের জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোম ডিসপোজাল টিম ৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।