সকল মেনু

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে আহত ৬

মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে যাচ্ছিলো। এ সময় সেখানে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ইতোমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top