নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে । তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।