সকল মেনু

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটায় হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে।

স্থানীয়রা বলছেন, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। তবে কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে এমন ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top