ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্ক এখন রাজধানীর রাজপথে। যুদ্ধকালীন আমদানি নির্ভর এই খাতকে স্বাভাবিক রাখতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তারা।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আগের রাতেও ছিল একই চিত্র।
এদিন সকাল থেকেই দেখা যায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। ঘন্টাখানেক সিরিয়ালে থাকার পর তেল মিলেছে। অনেক পাম্পে যথেষ্ট পরিমাণে তেল মজুদ নেই। আবার দেখা যাচ্ছে অনেক পাম্প একজন গ্রাহককে ২ লিটারের বেশি তেল দিচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।