সকল মেনু

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের গোডাউন পুড়ে ছাই

কলমাকান্দা (নেত্রকোনা)  প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ধানমহাল রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুই গোডাউন পুড়ে গেছে। এতে  ব্যবসায়ী রিপন খানের বিপুল পরিমাণ জুতার মালামালসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বিদ্যুৎ আসার পরপরই হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।জরুরি সেবা নম্বর ১০২-এ কল দেওয়া হলে বিষয়টি কলমাকান্দা ফায়ার সার্ভিসকে জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ,দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি জানান, ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তিনি আরও জানান, ব্যবসায়ী রিপন খানের গোডাউনে থাকা জুতার অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top