কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় যুবদলের সহযোগিতায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি না রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কলমাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকেও ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৪ ও ১৫ মার্চ সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। মশা জন্মানোর মতো পরিবেশ তৈরি না হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। স্থানীয় যুবদলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসাইন লিংকন, মেডিকেল অফিসার ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, ইউনিয়ন আহ্বায়ক মো. আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের অঙ্গীকার অনুযায়ী এবং মাননীয় ডেপুটি স্পিকার ও সদ্য সাবেক ভূমি প্রতিমন্ত্রী, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত ডেঙ্গু ও মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।